১৮ জুলাই ২০২৬ - ০১:৩৩
লেবাননে স্থায়ী সামরিক পোস্ট স্থাপন করছে ইসরায়েল

লেবাননের দক্ষিণে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে নতুন স্থায়ী সামরিক পোস্ট স্থাপন শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলের দৈনিক মারিভ পত্রিকাটি সূত্রের বরাতে জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান দীর্ঘমেয়াদে শক্তিশালী করতেই এসব স্থায়ী সামরিক অবস্থান তৈরি করা হচ্ছে।

তবে নতুন পোস্টগুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ পদক্ষেপ এমন সময় নেওয়া হলো, যখন ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর যুক্তরাষ্ট্র জানায়, দক্ষিণ লেবাননের দুটি সংঘাতময় এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য উভয় পক্ষ একটি কাঠামো ও দিকনির্দেশনায় সম্মত হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha